মনোজ তিওয়ারি প্রার্থী হতেই শিবপুরে তৃণমূল নেতা বিভাস হাজরার সমর্থনে পোস্টার - The News Lion

মনোজ তিওয়ারি প্রার্থী হতেই শিবপুরে তৃণমূল নেতা বিভাস হাজরার সমর্থনে পোস্টার

 


দি নিউজ লায়ন,     ৮০ বছরের ঊর্ধ্বে যাদের বয়স, এবারের নির্বাচনে এমন বিধায়কদের প্রার্থী করেনি দল। এই কারণে হাওড়া শিবপুর কেন্দ্রের বর্তমান বিধায়ক জটু লাহিড়ীর নাম তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছে। সেই জায়গায় তরুণ প্রজন্মের মুখ হিসেবে ভারতের প্রাক্তন জাতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিকে হাওড়া শিবপুর কেন্দ্রে প্রার্থী করেছে দল।


 এরপরই হাওড়া শিবপুর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরার সমর্থনে পোস্টার চোখে পড়েছে। ওই পোস্টারে ওয়ার্ডের নাগরিকবৃন্দের থেকে লেখা হয়েছে, শিবপুর কেন্দ্রে কাজের মানুষ বিভাস হাজরাকে চাই। ইতিমধ্যেই তৃণমূলের দলীয় প্রার্থী ঘোষণার পর বিভাস হাজরার সমর্থনে এই পোস্টারে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.